বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইজি প্রিজনের ‘শেষ দেখে নেওয়ার’ হুমকি

 

নিজস্ব প্রতিবেদক : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে আজ শনিবার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ig-p_132146

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সম্প্রতি তিন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যথাক্রমে যশোর কারাগার, কুমিল্লা কারাগার ও রাজশাহী কারাগারে পাঠানো হয়। এরপর সাংবাদিক পরিচয়ে কিলার আব্বাসের লোকজন ‘শেষ দেখে নেওয়া হবে’ বলে তাঁর মোবাইল ফোনে খুদেবার্তায় হুমকি দেন।