,

থলের বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কায়ই ফাহিমকে গুলি করে হত্যা: জামায়াত

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের নাজিম উদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনা ধামাচাপা দিতেই বন্দুকযুদ্ধের নামে গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে হত্যা করা হয়েছে কি না এমন প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী।

 

index_132118

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, মাদারীপুরের নাজিম উদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার অভিযোগে হাতে নাতে ধরা পড়া গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে রিমান্ডে থাকা অবস্থায় তথাকথিত বন্দুক যুদ্ধের নামে হত্যা করার উদ্দেশ্য কী? গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে গ্রেফতার করার পর তাকে রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে থাকা অবস্থায় তাকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করার ঘটনাটি রহস্যজনক বলে মনে করে দেশের জনগণ। তাকে গ্রেফতার করার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে তার নিকট থেকে তথ্য উদ্ধার করে তার সাথে থাকা অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত ছিল। আইন অনুযায়ী আদালত তাদের বিচার করে দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি বিধান করবেই এটাই ছিল দেশবাসীর প্রত্যাশা।

তিনি বলেন, আইনের পথ উপেক্ষা করে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে হাত কড়া পরা অবস্থায় হত্যা করার ঘটনায় জনগণের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে, প্রকৃত ঘটনা জনগণকে জানতে না দিয়ে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যেই কি গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হলো?

জামায়াত সেক্রেটারি বলেন, সে বেঁচে থাকলে থলের বিড়াল বেরিয়ে পড়ার আশংকায়ই কি তাকে গুলি করে হত্যা করা হলো? এ সম্পর্কে সঠিক তথ্য দেশবাসী জানতে চায়। অভিজ্ঞ মহল মনে করে, গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে রহস্যজনকভাবে হত্যা করার ফলে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে গেল এবং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বিচারের পথ বন্ধ করে দেয়া হল। গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হাতকড়া পরা অবস্থায় গুলি করে হত্যা করার ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য দেশবাসীকে জানানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে