বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোড়দার

Raabনিউজ ডেস্ক : সম্প্রতি দেশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসানালয়ের পুরোহিতদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হুমকির বস্তুনিষ্ঠ তদন্ত করা হচ্ছে এবং রাজধানীর সকল ধর্মীয় উপাসানালয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

শনিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে রাজধানীর মিন্টোরোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার।

তিনি বলেন, ‘আমরা প্রফেশনালি যতটুক বুঝি যে, এ ধরনের হত্যাকাণ্ড কখনো বলে-কয়ে হয় না। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। যে প্রতিষ্ঠানের প্যাডে হুমকি দেয়া হয়েছে, সেটির আমরা বস্তুনিষ্ঠ তদন্ত করে দেখছি।’

‘তাছাড়াও এ হুমকির বিষয়ে পার্শ্ববর্তি দেশ থেকেও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই শুধু হিন্দু উপাসানালয়েই নয়, মুসলমান, খ্রিস্টানসহ সব ধর্মের উপাসানালয়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’ বলেন ডিবির এ যুগ্ম কমিশনার।

সাঁড়াশি অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, ‘যে উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়েছিলো, তা সফল। তাছাড়া এত দ্রুততো বলা সম্ভব না যে অভিযান থেকে প্রাপ্তি কী?’

এরআগে, শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, রামকৃষ্ণ মিশনের বিষয়ে বাংলাদেশ সরকার ‘পূর্ণ সহযোগিতা ও সুরক্ষার’ প্রতিশ্রুতি দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ঢাকায় ভারতের হাই কমিশন ‘বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে’ বলে জানান বিকাশ।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুন) সন্ধ্যায় আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়। চিঠিতে তার উদ্দেশে বলা হয়, ‘বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত