বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে বাড়ছে সোনার দাম

photo-1466092195নিউজ ডেস্ক : দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হলো। নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনায় সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আজ শনিবার থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এ নিয়ে ৬ বার দেশের বাজারে বাড়ল সোনার দাম। সর্বশেষ গত ৬ মে সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৭ হাজার ১২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২৬ হাজার ৮২৭ টাকা।

আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ১৬৬ টাকা। নতুন দর অনুযায়ী প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় এক হাজার ২২৫ টাকা এবং ২১ ক্যারেট সোনায় এক হাজার ১৬৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ৯৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার ৭০০ টাকা আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা বেড়েছে।

শুক্রবার পর্যন্ত প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২৬ হাজার ১২৭ টাকা। আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ১০৮ টাকা বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আসলে আমাদের দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে দেশের বাজারে সোনা বেচাকেনায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত