,

বিরোধী নেতাকর্মীদের জঙ্গি বানানোর চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে জঙ্গি বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস পালন উপলক্ষে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও আজকের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

130721201528rijviii1

 

রিজভী বলেন, আন্দোলনরত বিরোধী দলের নিরপরাধ, নিরীহ কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রকৃত কোনো জঙ্গিকে ধরা হয়নি। সন্দেহভাজন বলে যে ১৪৫ জনকে ধরা হয়েছে তাদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। বিরোধী দলের যেসব নেতাকর্মীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে এখন জঙ্গি বলে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবেই হোক বিরোধী দলকে জঙ্গি হিসেবে উপস্থাপন করাই তাদের লক্ষ্য।

 

 

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের খবর গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, অধিকাংশ মিডিয়ার মালিক হয় সরকারের পক্ষের, না হয় ভয়ে মুখ খুলছেন না। কিন্তু এর পরিণাম ভালো হবে না। আপনারাও এই সরকারের হাত থেকে রেহাই পাবেন না।ভারতের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া হচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বক্তব্য হলো তোদের যত লাগে নেক, শুধু আমার সিংহাসন আর মুকুটটি যেন ঠিক থাকে। আর তারা বলছে হাসিনা অকৃত্রিম বন্ধু।

 

তিনি বলে, বন্ধু আপনাদের হতে পারে, দেশের মানুষের না।আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, গোলাম মোস্তফা ভূইয়া, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জান মনির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে