,

ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসালেন স্ত্রী

Savar-Pic-(1)সাভার প্রতিনিধি : ঢাকার অদূরে সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল ঢেলে ঝলসানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় দগ্ধ ইউসুফ জামিল বাবুকে (২৭) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী আসমা আক্তার (২২)।সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় বৃহস্পতিবার (১৬ জুন) গভীর রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ জামিলের স্বজনেরা জানান, দীর্ঘ দিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জামিল ও তার স্ত্রীর ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে জামিল ঘুমিয়ে পড়েন। এ সময় চুলায় গরম করে রাখা তেল স্বামীর শরীরে ছুড়ে মেরে পালিয়ে যান আসমা আক্তার।

পরে স্থানীয়রা জামিলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জামিলের মুখ ও পিঠের অধিকাংশ অংশ ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া আসমা আক্তারকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ