মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জোড়া লাগানো দুই কন্যার জন্ম

jessor_dobul_childনিউজ ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলার উজিরপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক কৃষকের স্ত্রী জোড়া লাগানো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা শিশু দুটির হাত, পা, মাথা আলাদা রয়েছে। তবে তাদের পেট জোড়া লাগানো রয়েছে।

রিনা খাতুন (৩৫) নামের ওই গৃহবধূ শুক্রবার সকাল ৯টার দিকে চৌগাছার একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি ওই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

জোড়া শিশুকে সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জোড়া লাগানো শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন সেবিকা ও চিকিৎসকরা।

নবজাতকের চাচা আকতারুজ্জামান বলেন, কৃষক মিন্টু হোসেন ও গৃহিনী রিনা খাতুনের তিন সন্তান রয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, জোড়া লাগানো শিশুকে এক নজর দেখার জন্য মানুষ শিশু ওয়ার্ডে ভিড় করছে।

শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শারমিন নাহার বলেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমানসহ কয়েকজন ডাক্তার শিশুটিকে কয়েক দফায় দেখেছেন। তারা শিশুকে ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান জানিয়েছেন, শিশু দুটির শরীরের অর্গানগুলো যদি আলাদ থাকে, তবে তাদের ঢাকা নিয়ে আলাদা করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের