মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলছে দিল স্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : দাম্পত্য কলহের জের ধরে সাভারে ঘুমন্ত স্বামীকে গরম তেল দিয়ে ঝলছে দিয়েছে স্ত্রী। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার তালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতার আতঙ্কে ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্ত্রী আসমা আক্তার।

66

 

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে গত কয়েকদিন ধরে নিয়মিত ঝগড়া হতো ইউসুফ জামিল(বাবু) ও তার স্ত্রী আসমা আক্তারের মধ্যে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে জামিল ঘুমিয়ে পড়লে আসমা কড়াইয়ে তেল গরম করে তার স্বামীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ঢেলে দেয়। মুহূর্তে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। জামিলের চিৎকারে প্রতিবেশীরা ঘরে গিয়ে মুমূর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে স্ত্রী আসমা পলাতক রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, তদন্ত করে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আহত ওই যুবক সাভারে স্যানিটারি কন্ট্রাকটার হিসেবে কাজ করতেন। ওই দম্পতির আশরাফুল ইসলাম নামের সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অন্যদিকে পারিবারিক বিরোধের জের ধরে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী সিংগাইর এলাকায় এক নারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের