বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইনুরা সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেওয়ার চক্রান্ত করছে’

 

নিজস্ব প্রতিবেদক : জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘জঙ্গিবাদ’ ও ‘নাস্তিক্যবাদে’র হোতা অভিহিত করে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, তারাই আজ বর্তমান সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেওয়ার চক্রান্ত করছে কিনা- সে সন্দেহ ঘনীভুত হচ্ছে।’

enuu_131954

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে আজ তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক শূন্যতা চলছে। এর মধ্যেও আমরা একটি বিষয় লক্ষ্য করছি, যারা ৭২-৭৫ পর্যন্ত (১৯৭২-৭৫) দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। জঙ্গিবাদের ট্রেনিং দিয়েছিল, গণবাহিনী, নীল বাহিনী, লাল বাহিনীর নামে মানুষ হত্যাকাণ্ডে নিয়োজিত ছিল; সেই হাসানুল হক ইনুরা আজ ক্ষমতায় বসে আছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না, থাকতে দেওয়া যায় না।’ এ সময় তিনি গণগ্রেফতারেরও সমালোচনা করেন।