মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রানাসহ ১০ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

mp-rana20160616165218টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১০ পলাতক আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পাদন করা হবে বলেও আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এ আদেশ দেন।

আদালত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ এমপি রানাসহ ১৪ জনের বিরুদ্ধে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গত ১৫ মে রানাসহ পলাতক ১০ আসামির অস্থাবর সম্পত্তি ক্রোক এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারির আদেশ দেন। পুলিশ অস্থাবর সম্পত্তি ক্রোক করে প্রতিবেদন আদালতে জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পাদনের লক্ষ্যে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির আদেশ দেন।

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে এমপি রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান, এমপির ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, ছানোয়ার হোসেন, আলমগীর হোসেন, নাসির উদ্দিন, সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান ও এমপির দারোয়ান বাবু পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আনিসুল ইসলাম, মোহাম্মদ আলী, সমীর মিয়া ও ফরিদ মিয়া কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রাতে শহরের কলেজপাড়া এলাকায় বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। পরে আদালতে দেয়া তাদের জবানবন্দিতে ফারুক আহমেদ হত্যার সঙ্গে এমপি রানা ও তার ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী