বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

thunderনিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেওলাবাড়ি সর্দারপাড়ায় বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রমজান আলীর ছেলে আব্দুল আলিম (১০) ও ফুল মিয়ার ছেলে রায়হান (৬)।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে গোসল করছিল আলিম ও রায়হান। পরে বাড়ির আঙিনায় বজ্রপাত হলেই ঘটনাস্থলেই মারা যায় তারা। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।