,

 চিরতরে বন্ধ হয়ে যাবে গুপ্তহত্যা

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের কঠোর অবস্থান ও প্রশাসনের কঠোরতায় গুপ্তহত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে হানিফ এ দাবি করেন।আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না। পেট্রোলবোমার সন্ত্রাস যেভাবে বন্ধ হয়েছে একইভাবে সরকারের কঠোর হস্তক্ষেপ ও প্রশাসনের কঠোরতায় গুপ্তহত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে।’

Hanif

আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন দাবি করে আওয়ামী লীগের হানিফ বলেন, ‘গুপ্তহত্যা বন্ধ করার জন্য সরকার যখন কঠোর ভুমিকা পালন করছে। সেই সময় সন্ত্রাসের রানী বেগম খালেদা জিয়া নতুন করে মিথ্যাচার শুরু করেছেন। ইফতার মাহফিলে বসে এ রকম মিথ্যাচার কীভাবে করেন তিনি? আমরা এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।’

গুপ্তহত্যা করে খালেদা জিয়া সরকারের ওপর দায় চাপাচ্ছেন দাবি করে হানিফ বলেন, ‘আসলে নির্বাচনে না এসে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়েছেন তিনি। দেশের শতশত মানুষ পুড়িয়ে কোনো ফল না পেয়ে প্রচণ্ড হতাশার কারণেই বেগম জিয়া এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন।’

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, বিএমএর মহাপরিচালক ইকবাল আর্সনাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাপ কুদ্দুসসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে