বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে শত্রুও আক্রমণ করছে, মিত্রও আক্রমণ করছে : ইনু

 

নিজস্ব প্রতিবেদক : জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমাকে শত্রুও আক্রমণ করছে, মিত্রও আক্রমণ করছে। আমি এখন দুই পক্ষেরই আক্রমণের শিকার। এরপরও ন্যস্ত থাকা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছি।বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নির্মিত শেখ রাসেল মিলনায়তন উদ্বোধন ও এটুআই কর্মসূচির অধীনে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

01_3842_13526

 

ইনু বলেন, ‘এ মুহূর্তে শত্রুপক্ষও আমাকে আক্রমণ করছে, মিত্রপক্ষও আমাকে আক্রমণ করছে। শত্রুপক্ষ ও মিত্রপক্ষের আক্রমণে শিলাবৃষ্টি ও হঠাৎ হঠাৎ বজ্রপাতের মধ্য দিয়ে আমি এখানে হাজির হয়েছি। আমাকে চিন্তা করতে হয়েছে, আমার ওপর সরকারি দায়িত্ব ন্যস্ত করা আছে। সরকার তো ঘুমায় না। সরকার তো ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকে। সুতরাং শত্রুপক্ষের আক্রমণই হোক আর মিত্রপক্ষের আক্রমণই হোক অথবা বজ্রপাত হোক আর শিলাবৃষ্টি হোক, আমাকে সময়মতো সরকারের কাজটা সম্পন্ন করতে হবে।