বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পুরোহিতদের নিরাপত্তা জোরদার

 
নিজস্ব প্রতিবেদক : জেলার শ্রীমঙ্গল উপজেলার হিন্দু ধর্ম্বাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ের পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে র‌্যাবের নজরদারি বৃদ্ধির খবর পাওয়া গেছে।এরই মধ্যে র‌্যাব কর্মকর্তারা শহরের মন্দিরগুলির পুরোহিতদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন এবং তাদের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।

 

index_131836

শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ীর সেবায়েত শ্রী ঝুমুর ভট্টাচার্যের ভাই রাজু ভট্টাচার্য জানান, সকালে র‌্যাবের কর্মকর্তারা এসে তাদের খোঁজ-খবর নিয়েছেন। এসময় র‌্যাবের পক্ষে যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর দেয়া হয়।র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি হায়াতুন্নবী জানান, সম্প্রতি দেশে কয়েকজন পুরোহিত হত্যার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অঞ্চলের মন্দিরগুলোর পুরোহিতদের নিরাপত্তার বিষয়টি গুরুতরভাবে দেখা হচ্ছে।

 

এছাড়া স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকেও শহরের মন্দির-গীর্জাসহ সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় ঘিরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।