মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি

 
নিজস্ব প্রতিবেদক : আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।বুধবার সন্ধ্যায় কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসে বলে ওয়ারি থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করেছেন ওই ধর্মগুরু।

rum-pic_131831

থানার এসআই মনির আহমেদ বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।এসআই মনির আরও জানান, চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয় বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।

 

কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ নেই।রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা রয়েছে।পুলিশ সদস্য মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী