,

রেলের অগ্রিম টিকিট বিক্রি ২২ জুন থেকে শুরু

index_131813আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকেট বিক্রি। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় এবার সকাল ৮টা থেকে ঈদের এ অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মুজিবুল হক একথা জানান।

রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিন আগ থেকে রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। টিকেট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে। ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকেট। ২ থেকে ৫ জুলাইয়ের অগ্রিম টিকেট যথাক্রমে ২৩ থেকে ২৬ জুন সংগ্রহ করা যাবে। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে এ টিকেট বিক্রি হবে। একজন যাত্রী চারটির বেশি টিকেট কিনতে পারবেন না। এছাড়া বিক্রীত টিকেট ফেরত নেওয়া হবে না। বরাবরের মতো এবারো ঈদ উপলক্ষে সাত জোড়া স্পেশাল ট্রেন আগামী ৩ জুলাই থেকে চলাচল শুরু করবে।

তিনি বলেন, ঈদ-পরবর্তী ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। ৪ জুলাই বিক্রি হবে৮ জুলাইয়ের টিকেট। ৯ থেকে ১২ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে ৫ থেকে ৮ জুলাই। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতি টিকেট বিক্রি হবে।

রেলপথমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে যাত্রী চলাচলে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য রেলওয়ে স্টেশন ও স্টেশনসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। রাজধানীর কমলাপুর স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ, র‌্যাব টিকেট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারায় থাকবে। এছাড়া জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

রেলের ডিজি আমজাদ হোসেন বলেন, কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ৪৩ হাজার টিকেট বিক্রির সক্ষমতা রয়েছে আমাদের। আরো ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি হবে। অর্থাৎ মোট ৫৩ হাজার টিকেট বিক্রি হবে। সংবাদ সম্মেলনে রেলপথ সচিব ফিরোজ সালাহ উদ্দিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে