,

১৪ দলের ঐক্য অটুট আছে, থাকবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ক্ষমতাসীন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল একটি অসাম্প্রদায়িক জোট। এই জোটের ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে।

 

203912nasim-aa-1418290813-620x385_15862

তিনি বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজনে জোটকে আরো সম্প্রসারণ করা হবে। এর কোনো বিকল্প নেই। তা না হলে কোনো অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে।

আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন। সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথ সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, শুধু ক্ষমতা ভাগাভাগি আর নির্বাচনের জন্য নয়, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে।

তিনি বলেন, ১৪ দলের মূল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান। দেশবাসীকে সন্ত্রাসের বিরুদ্ধে জেগে ওঠার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা জেগে উঠুন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন। যেমনটা বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর সালে ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন।

১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই দাবি করে মাহবুবউল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। ১৪ দল ঐক্যবদ্ধ ভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকবেলা করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ তিনি বলেন, আপনি গুপ্তহত্যা বন্ধ করুন, তা না হলে দেশের মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে