মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজনৈতিক দলগুলো উচ্ছৃঙ্খল কর্মীদের ওপর নির্ভরশীল’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যার আপিলের রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্ছৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করতে দেখা যায় না। দলগুলো এসব কর্মীদের ওপর অনেকটা নির্ভশীল। এসব কর্মীদের পরিহার করা না হলে সুস্থ রাজনীতি ও সংস্কৃতি বিকাশ বাধাগ্রস্ত হবে।

images_131758

বুধবার আহসান উল্লাহ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে হাইকোর্ট এই পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চের ঘোষিত রায়ের এই পর্যবেক্ষণ দেয়া হয়।

রায়ে আদালত বলেছে, এই হত্যাকাণ্ড একটি জঘন্যতম ঘটনা। এই হত্যাকাণ্ডের পেছনে যে রাজনীতির দুর্বৃত্তায়ন জড়িত এটি উপলব্ধি করা যায়।

আদালত বলেছে, আহসানউল্লাহ মাস্টার একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি গাজীপুরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বেঁচে থাকলে জনগণের কল্যাণে আরো ভাল কাজ করতে পারতেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী