,

পদ্মাসেতুর নাম ‘শেখ হাসিনা’ সেতু করার দাবি

নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার দাবি জানানো হয়েছে সংসদে। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আজ সংসদে এ দাবি জানান।

Hasina20-md20150516214255

 

তিনি বলেন, ‘এ দাবি আমার একার না, আমাদের সবার একই দাবি। আশা করি জাতি এ দাবি মেনে নেবে। কারণ পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, প্রধানমন্ত্রী তা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনার নাম দেশের মানুষ হাজার বছর মনে রাখে সেজন্য সেতুটির নামকরণ তাঁর নামেই করা হোক।’

 

 

 

সংখ্যালঘু গুপ্তহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক সংসদ সদস্যরা যদি নিজ নিজ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করে জনগণকে ঐক্যবদ্ধ করেন, তাহলে এসব গুপ্তহত্যা বন্ধ হবেই হবে।’ শেখ হাসিনাকে যাতে দেশের মানুষ হাজার বছর মনে রাখে সেজন্য তাঁর নামে এ সেতু করার দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে