,

পুলিশ হত্যা মামলার আসামি পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রুবেল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রুবেল পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার প্রধান আসামি।মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ।নিহত রুবেল উপজেলার দিয়ার বাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

bonduk_juddha

 

বিমান কুমার দাশ জানান, আসামি রুবেল হোসেনকে মঙ্গলবার রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল রেললাইনের পাশ থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরেক আসামি ইবরা হোসেনকে গ্রেফতারের জন্য রুবেলকে নিয়ে পদ্মার চরে অভিযানে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অপর আসামিরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়লে রুবেল পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ রুবেলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে