মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য পাঁচ বছরেও ডিভি লটারি নয়

 
নিজস্ব প্রতিবেদক : লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই। আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে।মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে।

 

dhaka

বিদ্যমান প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি যাতে ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে মার্কিন দূতাবাস।ডিভি প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে।দূতাবাসের সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ভিসার আবেদনের সময় যা সত্য, তা-ই বলুন। কোনো প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী