মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজা ধস: সোহেল রানাসহ ১৮ আসামির বিচার শুরু

1465891265নিউজ ডেস্ক : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানা, তার বাবা ও মাসহ ১৮ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৩ অগাস্ট দিন ধার্য করে দেন।

এ মামলার আসামি ১৮ আসামির মধ্যে ১৩ জন এদিন এজলাসে উপস্থিত ছিলেন। বাকিরা মামলার শুরু থেকেই পলাতক।

এ আদালতে অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল জানান, উপস্থিত ১৩ আসামি আদালতের প্রশ্নের জবাবে নিজেদের নির্দোষ দাবি করে ‘ন্যায়বিচার’ চান।

তাদের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। আসামিপক্ষে মামলার শুনানিতে ছিলেন আইনজীবী ফারুক আহম্মেদ, আমিনুল গণি টিটোসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল ভবন রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী