বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারুফ কামালের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের মামলা স্ত্রীর

1465904815নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে এনে মামলা করেছেন তার স্ত্রী। মঙ্গলবার সকালে তার স্ত্রী তানিয়া খান মোহাম্মদপুর থানায় এ মামলা করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বলেন, মামলার আসামি মারুফ খান কামাল পলাতক রয়েছেন। এদিকে তার স্ত্রী অভিযোগ করেছেন, সোমবার রাতে মোহাম্মদপুর গজনবী রোডের ৫/১ নম্বর বাড়িতে সোমবার গভীর রাতে তার স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ হয়। এসময় তানিয়া তার স্বামীর বিরুদ্ধে আরেক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ আনেন। এর প্রতিবাদ করলে মারুফ খান তার স্ত্রীকে বেধড়ক মারধোর করেন। ঘটনার পরেই মারুফ কামাল খান পালিয়ে গেছেন।