মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে জাসদের বিরুদ্ধে ২০ লাখ মানুষ হত্যার অভিযোগ

perlament20160614063232নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিরুদ্ধে আওয়ামী লীগের বিশ লাখ নেতাকর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে জাতীয় সংসদে।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকণ্ঠ, সমস্ত বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে জাসদকে সংসদে আনছেন। এখন যারা গুপ্তহত্যা করছে আমার মনে হয় ভবিষ্যতে তাদেরও না জানি আবার সংসদে আনেন।

অবশ্য সংসদে দেয়া এ বক্তব্য পরে এক্সপাঞ্জ করা হয়।

সোমবার সকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন কাজী ফিরোজ রশীদ। এসময় সংসদের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

কাজী ফিরোজ রশীদ বলেন, সংসদ টেলিভিশনে আপনাকে বেশি দেখায়। সংসদ সদস্যদের মধ্যে আমরা যারা বিরোধী দলে আছি তারা সংখ্যায় একদম কম, ৪০ জন। আমাদের দেখায় না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করেন।

তিনি বলেন, সমস্যা সেখানে না, সমস্যা হলো আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি, যুদ্ধ করলাম। সবই ঠিক ছিল। কিন্তু একই বিছানা থেকে উঠে উনি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন। অস্ত্র ধরার বিনিময়ে কী হলো? আমাদের গুনে গুনে বিশ লাখ মানুষকে হত্যা করলো। আজকে যে দুর্দিন-দুর্দশা, সেদিন যদি জাসদ গণবাহিনী করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেছে বেছে হত্যা না করতো তাহলে দেশে দুর্দিন আসতো না। বঙ্গবন্ধুর মতো অত বড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। এই যে হত্যা হলো, বিঙ্খৃলার সৃষ্টি হলো সেটার সুযোগ নিল কুচক্রী মহল।

তিনি বলেন, এজন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথার্থ বলেছেন যে এই ইনু সাহেবরা সংসদে ঢুকে এসব করছেন।

ফিরোজ রশীদের বক্তব্য চলাকালে ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, আমাদের সিদ্ধান্ত হচ্ছে বাজেট আলোচনার সময় আমরা কোনো পয়েন্ট অব অর্ডার দেব না। আপনি পয়েন্ট অব অর্ডারে টেলিভিশনে চেহারা দেখানোর কথা বলতে গিয়ে কিছু স্পর্শকাতর বিষয় বলেছেন; যা আমি এই সংসদের কার্যক্রম থেকে এক্সপাঞ্জ করে দিলাম।

এরপর জাসদের আরেক অংশের নেতা মইন উদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলেও স্পিকার তাকে কোনো সুযোগ দেননি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী