,

মুখ খুললেন শখ

shokh-jugantor_16150_1465882424বিনোদন প্রতিবেদক : সিডিউল ফাঁসিয়েছেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। নাট্যনির্মাতা তপু খানের সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করার প্রথম দিকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ না করলেও অবশেষে মুখ খুলেছেন শখ।

এই প্রতিবেদকের কাছে তিনি অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘যদি সিডিউল ফাঁসানোর কোনো ইচ্ছে থাকত তাহলে আমি ফোন বন্ধ করে বসে থাকতাম। এতে কেউ আমাকে খুঁজে পেত না। কিন্তু আমি সেটা করিনি। ব্যক্তিগত সমস্যা থাকার কারণে রাত ১১টার দিকে পরিচালককে জানিয়েছি যে দুদিন নয়, একদিন শুটিং করতে পারব। আর এতেই পরিচালক আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডেকে বসলেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি তপু ভাইকে ভালোভাবেই বুঝিয়ে বলেছিলাম এবং এজন্য তার কাছে আমি সরিও বলেছি। আমরা শিল্পীরা প্রতিনিয়ত শুটিং করছি। আমাদেরও সমস্যা থাকতে পারে। এটা পরিচালকদেরও বোঝা উচিত।’ ব্যক্তিগত সমস্যার কারণে অন্য নাটকের দেয়া সিডিউলও কী অনুপস্থিত থাকবেন?

এমন প্রশ্নের জবাবে শখ বলেন, ‘আমি বর্তমানে অসুস্থ হয়ে বাসায় বিশ্রাম নিচ্ছি। তাই আপাতত সব নাটকের শুটিংই স্থগিত রেখেছি। সুস্থ হলে আগামীকালই আবার শুটিংয়ে যোগ দেব।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে