,

সেবক হত্যায় আটক হাশেম ৫ দিনের রিমান্ডে

Pabnaপাবনা প্রতিনিধি : পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে (৫৪) ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার বেলা ৩টায় হাশেমকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার মধ্যরাতে হাশেমকে আটক করা হয়। তিনি সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দুজনকে আটক করা হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন গভীর রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেবক হত্যায় জড়িত সন্দেহে আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে আটক করা হয়েছে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বেলা ৩টায় হাশেমকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জুন) ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে