বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ‘হুজি’র অপারেশন লিডার’ গ্রেফতার

khairul_basarনিউজ ডেস্ক : হরকাত-উল-জিহাদ-আল-ইসলামী বাংলাদেশ- হুজিবির অপারেশন কমান্ডার ইব্রাহীম ওরফে খায়রুল বাসার ওরফে বাসার হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা আড়াইটার দিকে বন্দর থানা পুলিশের একটি দল উপজেলার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বন্দর থানার ওসি আব্দুল কালাম যুগান্তরকে ইব্রাহীমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার দৈনিক যুগান্তরে ইব্রাহীমসহ শীর্ষ জঙ্গিদের ব্যাপারে তথ্যবহুল সংবাদ প্রকাশের পরই তাকে গ্রেফতার করা হলো।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালে নভেম্বর মাসে ঢাকার গোয়েন্দা পুলিশের বিশেষ টিম বন্দর এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করে।

তিনি বন্দর উপজেলার সালেহনগর এলাকার নতুন জামে মসজিদে কয়েক বছর ধরে ইমামতি করছিলেন।

পাকিস্তান ও আফগানিস্তানে উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ইব্রাহীম এলাকাবাসীর কাছে ‘বাসার হুজুর’ নামে পরিচিত ছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর, হিযুত তাওহীদ, ‘আল্লাহর দল’ জেএমবিসহ বেশ কয়েকটি উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ জিহাদী গ্রুপ’ নামে নতুন একটি সংগঠন সৃষ্টি করার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছিলেন গ্রেফতারকৃত ইব্রাহীম।

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কয়েকমাস কারাভোগের পর জামিনে বের হয়ে এসে ইব্রাহীম তার পুরানো কর্মক্ষেত্র সালেহনগর মসজিদে ফের ইমামতি করছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত