,

প্রয়োজনে কাবা শরিফ রক্ষায় সেনা পাঠানো হবে : প্রধানমন্ত্রী

Hasinaনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে জানিয়েছেন প্রয়োজনে কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠানো হবে। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়টি অবহিত করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

আজকের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং ব্রিফিং অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক ও প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে উপদেষ্টা কমিটি থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে