,

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ নারী শ্রমিকের

d3369ddf92b6b25624d042296eb6bde2-02-550x289কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা চার নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সুখী খাতুন (৩৫)। বাড়ি সদর উপজেলার মধুপুর গ্রামে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার জানান, ভোর পৌনে ছয়টার দিকে নসিমনে করে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকায় বেসরকারি একটি কারখানায় কাজে যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নারী শ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ভোরে বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে দেখেন সড়কের ওপর আহত নারী-পুরুষ পড়ে আছেন। এর মধ্যে তিনি দুজন নারীকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যরা কাতরাচ্ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকালে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে সুখী খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাড়ে আটটার দিকে আহত আরেক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর নাম জানা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের সামনে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, দুজন নারী শ্রমিকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ট্রাক ও নসিমন আটক করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ