,

‘প্রধানমন্ত্রীকে জানাতে চাই, খাদ্য ও ঘর পেলে শিশুরা রাস্তায় থাকবে না’

 

নিজস্ব প্রতিবেদক : ‘১৬ কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা আমি দেই, তাহলে শিশুরা কেন রাস্তায় থাকবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে তুলে ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেছেন, আমিও আজ প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আপনি যদি শিশুদের খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা দেন তাহলে আর শিশুরা রাস্তায় থাকবে না।

 

+

১২ জুন বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদফতরের অডিটোরিয়ামে শ্রমজীবী শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের সমাবেশ ও আলোচনা সভায় ওয়াহিদা বানু এ কথা বলেন। শ্রমজীবী শিশুদের ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগে প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে অস্ট্রেলিয়া সরকার ও ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শ্রমজীবী শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চারুকলা ইন্সটিটিউটটের অধ্যাপক ড. আবুল বারাক আলভী, গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে থেকে ১০ শিশুকে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বালক বলেন আর বালিকা বলেন কেউ আলাদা নয়, সবাই সমান। সবাই সমান সুযোগ পাবে এবং সুনাগরিক হয়ে দেশের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে।

 

জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় রেহানা পারভীন অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার। যাতে তোমরাই হয়ে উঠতে পারো দেশের গর্ব। আমরা চাই শিশুর আনন্দময় স্থান হবে তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে