,

‘নারী অগ্রগতির বড় বাধা কুসংস্কার’

 

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ধর্মের অপব্যাখ্যা ও কুসংস্কার নারী অগ্রগতির বড় বাধা। এই বিষয়ে কিশোর-কিশোরীসহ জনসাধারণকে ব্যাপক সচেতন করতে হবে।প্রতিমন্ত্রী রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে মহিলা অধিদপ্তর আয়োজিত ‘সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় একথা বলেন।

chumki

প্রধান অতিথির বক্তৃতায় চুমকি আরো বলেন, ‘কিশোর কিশোরীরা সঠিক দিক নির্দেশনা পেলে উন্নত জাতি গঠন সহজ হবে।’
মহিলা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা। সভায় দেশের জেলা ও উপজেলা মহিলা কর্মকর্তারা যোগ দেন।

কিশোর কিশোরীদের ক্লাবে সংগঠিত করে জীবন দক্ষতার উপাদান, শিশু অধিকার, শিশু পাচার, জন্ম নিবন্ধন, জেন্ডারভিত্তিক বৈষম্য, নারী অধিকার, বাল্যবিবাহ, বিবাহ নিবন্ধন, যৌতুক, ইভটিজিং, যৌন নির্যাতন ও নিপীড়ন, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা, মাদকাসক্তি, প্রতিবন্ধী, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, এইচআইভি-এইডস ইত্যাদি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে মহিলা অধিদপ্তর।

দেশের সাত বিভাগের ৭ জেলায় ৪৪ উপজেলার সব ইউনিয়নে এই ‘ক্লাব’ পরিচালিত হচ্ছে। জেলাসমূহ হলো গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, ঝালকাঠী, রাঙ্গামাটি, মৌলভীবাজার, সিরাজগঞ্জ।

দেশের বাকি জেলায়ও এই ক্লাব এর কার্যক্রম চালু করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে