,

প্রধানমন্ত্রীর কাছে তথ্য থাকলে কেন এতো মানুষ গুপ্তহত্যার শিকার হলেন, প্রশ্ন রবের

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন বলেন সকল গুপ্তহত্যার তথ্য আছে, তাহলে খুনিদের আগে থেকেই গ্রেপ্তার না করে এত লোক হত্যার সুযোগ দেয়া হলো কেন তা জনগণের নিকট দুর্বোধ্য।আজ রোববার বিকেল ৪টায় দলের সভাপতির উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হয় স্টিয়ারিং কমিটি এ সভা। পরে জেএসডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করা এবং যেনতেনভাবে রিমান্ডে না নেয়ার আদেশ দেয়ার পরও গত দুই দিনে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হলো কিভাবে?

rob_131419

 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার ও বিচার চাই, তবে তা অবশ্যই আইন ও হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় মোতাবেক হতে হবে।’জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী ও সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে