বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে সারা দেশে এখন পর্যন্ত ৫ হাজার আটক, ৮৫ জন জঙ্গী

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পুলিশ বলছে, জঙ্গী দমনের জন্য শুক্রবার থেকে তাদের যে বিশেষ অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে আটক করা হয়েছে।পুলিশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এদের মধ্যে জঙ্গী সন্দেহে ৪৮ জনকে আটক করা হয়েছে।
আর এই নিয়ে পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গীর সংখ্যা দাড়ালো ৮৫ জনে।

police_12872
এর আগে পুলিশ জঙ্গী সন্দেহে ৩৭ জনকে আটক করে।
সারা বাংলাদেশে শুক্রবার শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই অন্তত নয়শোজনকে আটক করা হয়।
তবে আজ পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এরপর থেকে এখন পর্যন্ত এই অভিযানে আটকের সংখ্যা প্রায় পাঁচ হাজার।
পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে।