রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ
নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ছয় যুবক মিলে রাতভর গণধর্ষণ করেছে।
গণধর্ষণের শিকার ওই কিশোরী রোববার নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমানের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ করেছেন।
পিতৃহারা ওই মাদ্রাসাছাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার বিলঘেরোয়া গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার ওই কিশোরী চাচাত ভাই শিবলীকে নিয়ে নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে আসে।
পুর্ব পরিচয়ের সূত্র ধরে চরশ্রীরামপুর গ্রামের রাজু (১৭), সবুজ, মিন্টু, লিটন, মাসুদ ও কালিয়া নামে ছয় যুবক রাতে ওই কিশোরীকে জোরপূর্বক রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চরশ্রীরামপুর গ্রামের একটি জঙ্গলে রাতভর ধর্ষণ করে।
ধর্ষকরা ধর্ষিতা কিশোরীর চাচাতো ভাই শিবলীকে বেঁধে রেখে জঙ্গলে ফেলে রাখে।
ভোরে মেয়েটিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তার বোনের বাড়িতে রেখে গত কয়েকদিন চিকিৎসা দেয়া হয়।
ধর্ষকরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মেয়েটির পক্ষ থেকে থানায় মামলা করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রোববার বেলা ২টার দিকে গ্রামের কয়েকজন লোক মেয়েটিকে নান্দাইল মডেল থানায় পৌঁছে দেয়।











