,

সাঁড়াশি অভিযানে আরও ৪৮ জঙ্গি গ্রেফতার

Security-Checkনিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ‘সাঁড়াশি অভিযানে’র দ্বিতীয় দিনে আরও ২ হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জন বিভিন্ন ‘জঙ্গি’ সংগঠনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ সদর দফতর।

রবিবার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে