মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবির গুপ্তহত্যা চালাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

tofailভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গির নামে জামায়াত-শিবির গুপ্তহত্যা চালাচ্ছে এবং খালেদা জিয়া এই হত্যাকারী জঙ্গিদের সমর্থক। আজ শনিবার বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ২০১৪ সালে আন্দোলন করে যারা পরাজিত হয়েছে, তারাই এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তারা টার্গেট করে হত্যা করেছে এসপির স্ত্রী, পুরোহিত, ধর্মযাজক ও বিদেশি নাগরিকদের। খালেদা জিয়া আওয়ামী লীগকে এসব হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করেছেন। তিনি আওয়ামী লীগকে দোষী করে জঙ্গিদের সমর্থন দিচ্ছেন। অর্থাৎ যাঁরা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, তিনি তাঁদের সমর্থন দিচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে বাংলাদেশের মধ্যে ভোলার আইনশৃঙ্খলা সবচেয়ে ভালো। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে কিছু কিছু ঘটনা ঘটলেও ভোলায় সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভোলা জেলায় নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্ষা গেলেই কাজ শুরু হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী ভোলার ইলিশায় নদীভাঙন প্রতিরোধে প্রতিদিন ১০ হাজার বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন। এ ছাড়া মাদক সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে তুলে ধরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বির আলীকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামানসহ কোস্টগার্ড, আনসার বাহিনী, সব বিভাগের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও মেয়র উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী