মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ শুধু সরকারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত’

basic_rights_15879_1465652637নিউজ ডেস্ক : পুলিশ শুধু সরকারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকায় জনগণের নিরাপত্তার কথা ভুলতে বসেছে বলে মন্তব্য করেছেন ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটির’ নেতারা।

কল্পনা চাকমা অপহরণের ২০ বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় তারা এ মন্তব্য করেন।

তারা বলেন, সহিংসতা ও রিমান্ডে নিয়ে পুলিশী নির্যাতনকে আদালতও প্রশ্রয় দিচ্ছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা বাড়ছে। মানুষ ভয় দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

মানবাধিকার নেত্রী শিরিন হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ লিগ্যাল এইড ট্রাস্ট (ব্লাস্ট)’র নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন প্রমুখ।

শাহদীন মালিক বলেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। রিমান্ডের অনুমতি দিয়ে আদালতও আইনশৃংখলা বাহিনীকে প্রশ্রয় দিচ্ছে। অথচ মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব আদালতের।

তিনি বলেন, সহিংসতা বাড়ছে অথচ আদালতে মামলার সংখ্যা কমছে। এ থেকে আদালতেরও বোঝার কথা যে, মানুষ বিচার বিভাগের ওপর আস্থা হারাতে শুরু করেছে। এটি খুবই উদ্বেগের কথা।

শাহদিন মালিক বলেন, শুধু অবকাঠামো কিংবা অর্থনৈতিক উন্নয়ন দিয়ে সমাজে স্থিতিশীলতা নিশ্চিত করা যায় না। বড় প্রমাণ লিবিয়া, ইরাক, সিরিয়া, আলজেরিয়া।

সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে হত্যা,গুম, সহিংসতা আরও বাড়বে- এমন মন্তব্য পরিস্থিতির উত্তরণে জাতীয় সংলাপের দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী