মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যার মূল পরিকল্পনাকারী আটক

mituনিউজ ডেস্ক : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. শাহ্‌ জামান ওরফে রবিন (২৮) নামে একজনকে আটকের দাবি করা হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রামের মহানগরীর বায়েজিদ বোস্তামির থানার শীতলঝর্ণা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। রবিন লাকশাম উপজেলার মো. শাহজাহানের ছেলে।

আটক রবিন ওই ব্যক্তি যিনি ঘটনার সময় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। রবিন সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী।

তিনি বলেন, টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনা দেখা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী