বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

photo-1465576292নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ শনিবার। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী।

এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাঁকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। একপর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয়।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আগামীকাল সকাল ৯টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।