,

কারাবন্দিদের আইনি সহায়তা দেওয়ার তাগিদ আইনমন্ত্রীর

 
নিজস্ব প্রতিবেদক : দেশের কারাবন্দিদের আইনি সহায়তা দেওয়ার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কীভাবে আইনি সহায়তা দেওয়া যায় তার উপায় বের করার কথাও বলেন তিনি।বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

f286883ab43dd25863202ddb9dc8b55a

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল-আমিন এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) এর প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক আইনগত সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনে এক্ষেত্রে দেশব্যাপী কর্মশালা আয়োজনের পরামর্শ দেন।
তা ছাড়া জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কারাবন্দিদের জন্য মাথাপিছু ব্যয় বাড়ানোর বিষয়েও তিনি জোর দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে