সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে সহিংসতা ও উগ্রবাদ ভয়াবহ রূপ নিচ্ছে’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দেশে সহিংসতা ও উগ্রবাদ ভয়াবহ রূপ নিচ্ছে। সরকার বিএনপিকে দোষারোপ করেই ব্যর্থতা ঢাকছে। এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সরকার কোনো সুরাহা করতে পারেনি। গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান ঘটছে।তিনি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে বিএনপি আয়োজিত এক স্মরণসভা এ কথা বলেন।

 

130915090823_moudud_sanglap40_304x171_bbc_nocredit

জঙ্গিবাদ উত্থান প্রসঙ্গে মওদুদ আরও বলেন, ব্লেমগেম বন্ধ করুন। এটা একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে। আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি। গণতন্ত্র না থাকায় উগ্রপন্থীরা এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে।সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সত্যিকারের গবেষণা করেন। গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। দেশে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের কোনো স্বাধীনতা নেই।

 

 

মোহাম্মদ আলী প্রসঙ্গে মওদুদ বলেন, শহীদ জিয়া মোহাম্মদ আলীকে সব ধরণের সম্মান দেখিয়েছিলেন। কিন্তু সরকার অনেক নীচু মনের পরিচয় দিয়েছে। এত নীচু মন হলে চলবে না। আজকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখলে কি হতো? যেহেতু শহীদ জিয়া মোহাম্মদ আলীকে দেশে নিয়ে এসেছিল তাই সম্মান দেখানো হয়নি আলীকে। শহীদ জিয়াকে আপনারা সম্মান না দেখান কিন্তু মোহাম্মদ আলীকে সম্মান দেখানো উচিত ছিল। তাতে বাংলাদেশ আরও বড় হতো।

 

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মোহাম্মদ আলীর সঙ্গে মুষ্টিযুদ্ধে অংশ নেয়া মোহাম্মদ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী