,

জঙ্গী দমন অভিযানে নয়শো জন গ্রেফতার

160609130451_bangla_police_ig_inspector_general_shahidu_huq_640x360_bbc_nocreditবাংলাদেশে জঙ্গী দমনে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনি যে বিশেষ অভিযান শুরু করেছে, তাতে এ পর্যন্ত প্রায় নয়শো মানুষকে গ্রেফতার করা হয়েছে।

পুুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যরাতে এই অভিযান শুরু করার পর এ পর্যন্ত অন্তত নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, পুুলিশের কাছে সন্দেহভাজন জঙ্গী এবং সন্ত্রাসীদের যে তালিকা রয়েছে, সেই তালিকা ধরে এই অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানে পুলিশের সাথে অংশ নিচ্ছে র‍্যাব ও বিজিবি।

বাংলাদেশে একের পর এক সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনার পটভূমিতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক মাত্র গতকালই এই অভিযানের ঘোষণা দেন।

বৃহস্পতিবার ঢাকায় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে এই যৌথ অভিযানের বিস্তারিত চুড়ান্ত করা হয়।

পুলিশের আইজি মি. হক জানান, দেশে সম্প্রতি যেসব সহিংসতা ঘটছে তার সাথে `হোমগ্রোন` বা দেশীয় জঙ্গীরা জড়িত রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, “তাই এদের বিরুদ্ধে আমরা ব্যাপকভাবে দেশব্যাপী একটি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।“

চট্টগ্রামে জঙ্গীদের হাতে নিহত স্ত্রীর জন্য বিলাপ করছেন পুলিশের এসপি বাবুল আকতার।
চট্টগ্রামে জঙ্গীদের হাতে নিহত স্ত্রীর জন্য বিলাপ করছেন পুলিশের এসপি বাবুল আকতার।

পুলিশ প্রধান বলেন, রমজান মাসের কারণে আপাতত এই অভিযানের মেয়াদ হবে এক সপ্তাহ। এক সপ্তাহ পর মেয়াদ বাড়ানো হবে কি না তা বিবেচনা করা হবে।

জঙ্গীদের বিরুদ্ধে এতদিন রুটিন অভিযান চালানোর কথা বলে আসছিল আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী।

এখন ঘোষণা দিয়ে ব্যাপকভাবে অভিযান চালানোর বিষয় এসেছে।

সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রীকে হত্যার ঘটনার পর দেখা গেছে, গত কয়েকদিনে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছে।

এই নিহতদের চারজনই সন্দেহভাজন জঙ্গী বলে পুলিশ বলছে।

চট্টগ্রামে পুলিশের একজন কর্মকর্তার স্ত্রীর হত্যার প্রতিক্রিয়ায় পুলিশ এই অভিযান শুরু করছে কি না, এই প্রশ্নে জবাবে শহিদুল হক জানান, একজন নির্দোষ ও ধর্মপ্রাণ নারীকে হত্যার ঐ ঘটনা ছাড়াও নাটোর, ঝিনাইদহ্‌ এবং ঢাকার কলাবাগানে উগ্রপন্থীদের হাতে খুনের ঘটনা ঘটেছে। তার পরই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই অভিযানে অপরাধী এবং জঙ্গীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিউনিটি পুলিশেরও সাহায্য নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে