,

গুলিস্তানে ফের ব্যবসায়ী-হকার সংঘর্ষ

gulisthan_clashনিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মত এই সংঘর্ষ হয়।

পুলিশ, ব্যবসায়ী ও হকারদের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। পুলিশ বেলা পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, ফুটপাত দখলমুক্ত করা নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে বৃহস্পতিবার বিকালে সংঘর্ষ হয়। এরই জের ধরেই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মার্কেটের ব্যবসায়ী ও হকাররা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয়পক্ষই রাস্তায় গাড়ি ভাংচুর চালায়। হকারদের পণ্যবিক্রির চৌকিসহ তাদের পণ্যে আগুন দেন ব্যবসায়ীরা। অন্যদিকে মার্কেটে ভাংচুর চালানোর চেষ্টা করে হকাররা। তারা ইট-পাটকেল ছুঁড়ে মার্কেটে ভাংচুর চালায়।

এতে ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু এভিনিউ, নবাবপুর থেকে গুলিস্তান ও যাত্রাবাড়ী অভিমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মেয়র হানিফ ফ্লাইওভারেও যান চলাচল বন্ধ ছিল।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে হকার ও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের কাজে বাধা দেয়া এবং হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কেট ব্যবসায়ী ও হকারকে আটক করেছে পুলিশ।

ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা হকারমুক্ত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ফুটপাত পরিদর্শন শেষে তিনি চলে যাওয়ার পরপরই ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে