,

‘অনিবন্ধিত সিম সচল হলে অপারেটরকে জরিমানা’

taran-002নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, অনিবন্ধিত সিম সচল পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ মার্কিন ডলার করে জরিমানা করা হবে। যা বাংলাদেশি টাকায় ৩ হাজার ৯৪৩ টাকা। এজন্য আগামী সপ্তাহ থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন তারানা হালিম।

প্রতিমন্ত্রী তারানা হালিম আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সিম নিবন্ধনের কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে। ১১ কোটি ৬০ লাখ গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধন করে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন।’

তিনি লিখেছেন, এখন আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ৭ জুলাই হতে সকল মোবাইল অপারেটরদের মাধ্যমে কার কতটি সিম, কোন অপারেটর এর তার জাতীয় পরিচয়পত্রের (NID) বিপরীতে নিবন্ধিত হয়েছে তা প্রতিটি গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।’

তারানা হালিম আরও জানান, বিটিআরসির হিসাব মতে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অবৈধ ভিওআইপির পরিমাণ নজিরবিহীন ভাবে কমে গেছে যার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে