,

ঈদে বাজারে আসছে ২৬ হাজার কোটি টাকার নতুন নোট

fresh-currency-of-bdtনিজস্ব প্রতিবেদক : রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ২৬ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এজন্য কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। আর নোট বদলানোর সুবিধার্থে ঢাকাসহ সারাদেশে বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সারাদেশের বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখায় নতুন নোট বিনিময় করা যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ঈদে সালামি, বকসিস, ফিতরা, দান খয়রাত প্রভৃতির জন্য প্রতিবছর ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে। ফলে প্রতিবছর রোজা শুরু হওয়ার পর ঈদের আগ পর্যন্ত পর্যাপ্ত নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এবার নতুন পুরনো মিলে ২৬ হাজার কোটি টাকার নোট বিনিময়ের পরিকল্পনা নিয়েছে। যা গতবারের চেয়ে চার হাজার কোটি টাকা বেশি। এর মাধ্যমে সমান সংখ্যক পুরনো নোট বাজার থেকে তুলে নেয়া হবে। এবার একজন সর্বোচ্চ আট হাজার ৭০০ টাকা পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে মৌসুমি ব্যবসায়ী ও দালালদের উত্পাত বন্ধে আগের বছরের মত এবারও বিশেষ উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিস এবং ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় খোলা বিশেষ কাউন্টার থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। এসব শাখা থেকে একজন ব্যক্তি ২, ৫, ১০, ২০, ৫০ টাকার একটি করে বান্ডিলের প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকার নতুন নোট নিতে পারবেন। এর বাইরে কেউ চাইলে ১, ২ ও ৫ টাকার কয়েন নিতে পারবেন। এছাড়া কেউ চাইলে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট নিতে পারবেন। সাধারণভাবে নতুন নোট ছেপে বাজারে ছাড়লে মূল্যস্ফীতি বাড়ে। তবে এসব নোটের অধিকাংশই বাজারে প্রচলিত নোট, নতুন করে ছাড়ার ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি কোনো চাপ তৈরি হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে