সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের কর্তৃত্বকে জেলাররা চ্যালেঞ্জ করছেন

1নিউজ ডেস্ক : জামিননামা দাখিলের পরও প্রতিদিনই অনেক আসামির কারামুক্তি বাধাগ্রস্ত করা হচ্ছে মন্তব্য করে আদালত জেলারদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা হাইকোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

গত ৫ জুন জামিননামা পাওয়ার পরও অর্থপাচার মামলার ৩ আসামির কারামুক্তি না দেয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, গাজীপুর কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুনকে তলব করে বৃহস্পতিবার (৯ জুন) একথা বলেন আদালত।

কোন কর্তৃত্ববলে তাদের কারামুক্তি বাধাগ্রস্ত করা হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার লিখিত ব্যাখ্যাও চেয়েছেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এসময় আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, ‘শুধু এই তিন আসামিই নয়, প্রতিদিনই অনেক আসামির কারামুক্তি বাধাগ্রস্ত করা হচ্ছে। এমন অভিযোগ আমরা প্রতিনিয়তই পাচ্ছি। আমাদের জামিননামা পাওয়ার পরও তাদের মুক্তি দেয়া হয়নি। আপনারা হাইকোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এর আগে গত ৫ জুন জামিননামা দাখিলের পরও অর্থপাচার মামলার ৩ আসামির কারামুক্তি না দেয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, গাজীপুর কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন রেকর্ডকে তলব করেন হাইকোর্ট। তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হন এই তিন কর্মকর্তা।

ঘটনার বিবরণে জানা যায়, ৮ মে অর্থপাচারের এক মামলায় তিন আসামিকে জামিন দেন হাইকোর্ট। ১৬ মে জামিনামা কারাগারে পৌঁছে। কিন্তু এরপর আসামিদের মুক্তি না দিয়ে বলা হয়, অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আসামিদের জামিনের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষকে চিঠি দেয়।

এরপর আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভূইয়া ও আদিলুর রহমান খান হাইকোর্টের নজরে আনেন। এরপর গত ৫ জুন হাইকোর্ট তাদের তলব করেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির