বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

না’গঞ্জে শিক্ষক লাঞ্ছনা: এসপি-ওসিকে ৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

shyamal_kantiনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের স্কুলশিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দায়ের জিডির ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন জেলার পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৪ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ নিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৯ মে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশ দায়সারা প্রতিবেদন দাখিল করায় তা ফেরত দিয়ে পুনরায় তদন্ত শেষে ৮ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্জিতের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আইনজীবী এম কে রহমান ও মহসিন রশিদ হাইকোর্টের নজরে নেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

একইসঙ্গে এ ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে, তা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে ডিসি, এসপি ও ওসিকে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত