,

টার্গেট কিলিং বন্ধে যৌথ অভিযান

Asadujjamn khanনিজস্ব প্রতিবেদক : টার্গেট কিলিং বন্ধে প্রয়োজনে যৌথবাহিনীর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা রুখে দিতে ইতোমধ্যে কম্বিং অভিযান চালানো হচ্ছে। তবে তা ঢাকঢোল পিটিয়ে নয়।’

এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনাটি টার্গেট কিলিং উল্লেখ করে তিনি বলেন, ‘বাবুল আক্তার একজন সৎ পুলিশ অফিসার। তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

এ হত্যাকাণ্ডের পর পুলিশের মনোবল ভেঙে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের মনোবল ভেঙে যাওয়া নয় বরং একটাকে তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘জঙ্গিরা যেখান থেকে টার্গেটগুলো সেট করে। আমাদের গোয়েন্দারা এখন ঠিক সে জায়গাটিতেই কাজ করছে যেন, আগে থেকেই তাদের পরিকল্পনার কথা জানতে পারা যায়।’

এসময় আরো উপস্থিত ছিলেন- নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মুজাম্মেল হক খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে