সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শিক্ষার মান বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-বিশ্বব্যাংকবাংলাদেশে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার গুণগতমান বাড়াতে সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে বিশ্বব্যাংক। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদফতরে ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠককালে এই আশ্বাস পান।

0eb11a22991adfde0fc1ebae8b720bbb-5705d42f96a0a
বৈঠকে বাংলাদেশে শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন, নারী শিক্ষার প্রসার ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ এবং কারিগরি শিক্ষায় গুরুত্বারোপসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সফলতার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রশংসা করেন।

 
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে শিক্ষার উন্নয়নে আরও নতুন প্রকল্প গ্রহণের জন্য বিশ্বব্যাংক উদ্যোগ নেবে। তিনি বলেন, আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফর করবেন।

 
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব ও সেকায়েপ’র প্রকল্প পরিচালক ড. মো. মাহমুদ-উল-হক এবং বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইয়া। এছাড়া বৈঠকে বিশ্বব্যাংকের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, এশীয় ও দক্ষিণ এশীয় অঞ্চলের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
শিক্ষা সচিব সোহরাব হোসেন জানান, ইতোমধ্যেই বিশ্বব্যাংকের শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের আলাদা চারটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি