,

আবারও ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

aslam-chowdhuryনিউজ ডেস্ক : সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ এনে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আবারও ৫ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

গুলশান থানার এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসলাম চৌধুরীকে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক।

বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান দুপুরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আব্দুল্লাহ আবু। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

গত ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সঙ্গে ভারতে ‘সরকার উৎখাতের বৈঠকের’ অভিযোগে ১৫ মে গ্রেফতার করা হয় আসলাম চৌধুরীকে। এরপর তাকে প্রথম ও দ্বিতীয় দফায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেয়া হয়। দু’দফা রিমান্ড শেষে তৃতীয় দফায় ফের ৫ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ